মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

‘নবীগণ নিষ্পাপ ও সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি’ শীর্ষক সেমিনার মঙ্গলবার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

ইসলামের মৌলিক আকিদা ও সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘নবীগণ নিষ্পাপ, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার সকাল ৯টায় মুন্সিগঞ্জের উৎসব কনভেনশন হল (৩য় তলা), মাঝি মার্কেট, টঙ্গীবাড়ী-তে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা আব্দুল হামিদ দা.বা., (পীর সাহেব মধুপুর) যিনি খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করছেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

এছাড়াও সেমিনারে দেশের প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদগণ আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে রয়েছেন মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মুফতী হাফীজুদ্দীন, মাওলানা সাইফুল্লাহ, মুফতী জয়নাল আবেদীন, মাওলানা শারাফাতুল্লাহ নদভী প্রমুখ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব আলী আজগর রিপন মল্লিক, আলহাজ্ব শহীদুল ইসলাম বাবু, আলহাজ্ব মজিবুর রহমান সরকার, আলহাজ্ব আব্দুল আজিজ মোল্লা ও আলহাজ্ব আক্তার হোসেন মোল্লা প্রমুখ।

আয়োজক সূত্রে জানা যায়, বর্তমান সময়ে আকিদাগত বিভ্রান্তি ও অপব্যাখ্যার প্রেক্ষাপটে সাধারণ মানুষের মাঝে সঠিক ইসলামি বিশ্বাস প্রতিষ্ঠা এবং সাহাবায়ে কেরামের মর্যাদা তুলে ধরার লক্ষ্যে এই সেমিনার বিশেষ ভূমিকা রাখবে।

আলোচকগণ কুরআন-হাদিসের আলোকে ইসমতে আম্বিয়া (নবীগণের নিষ্পাপত্ব) এবং মাকামে সাহাবা (সাহাবাগণের মর্যাদা ও অনুসরণযোগ্যতা) বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

অনুষ্ঠানটি আয়োজন করছে 'টঙ্গীবাড়ী উলামা পরিষদ'। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে সেমিনারটি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ