মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় দেশব্যাপী সরকারি কলেজ ক্যাম্পাসসমূহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে হেল্প ডেস্কের মাধ্যমে সহযোগিতা প্রদান করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে শিক্ষার্থীবান্ধব এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সারাদেশের নেতাকর্মীদের আন্তরিকতা, শ্রম ও দায়িত্বশীল ভূমিকায় সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

No description available.

বিবৃতিতে নেতৃদ্বয় কক্সবাজার সরকারি কলেজে ছাত্র আন্দোলনের হেল্প ডেস্কে ছাত্রদল কর্তৃক হামলা এবং শাখা সভাপতি মুহাম্মাদ নেজাম উদ্দিন সহ নেতৃবৃন্দের ওপর অতর্কিত আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

নেতৃদ্বয় আরও বলেন, এ ধরনের ন্যাক্কারজনক আচরণ শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য হুমকিস্বরূপ। ক্যাম্পাস হওয়া উচিত জ্ঞানচর্চা, নীতি-নৈতিকতা ও সহাবস্থানের কেন্দ্র। সেখানে সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে সহনশীলতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানই হওয়া উচিত মূল ভিত্তি। ভিন্নমত থাকতে পারে, কিন্তু সেটিকে সহিংসতায় রূপ দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা কারও জন্যই মঙ্গলজনক নয়। ইতিহাস বারবার প্রমাণ করেছে, সংযমহীনতা ও আধিপত্যের মানসিকতা কখনো দীর্ঘস্থায়ী হয় না।

No description available.

নেতৃদ্বয় ছাত্রদল নেতৃবৃন্দের প্রতি সহনশীল ও দায়িত্বশীল ছাত্ররাজনীতি চর্চা এবং অতিউৎসাহী কর্মীদের নিয়ন্ত্রণে নিয়ে সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ