মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিটি মসজিদে মক্তব শিক্ষা চালুর দাবি এমপি মুফতি মোহাম্মাদুল্লাহর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রতিটি মসজিদে মক্তব শিক্ষা চালুর দাবি জানিয়েছেন ময়মনসিংহ-২ আসনে (ফুলপুর-তারাকান্দা) বাংলাদেশ খেলাফত মজলিস থেকে নির্বাচিত সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ। মক্তব্য শিক্ষা না থাকার কারণে সমাজে নৈতিকতার ঘাটতি দেখা দিয়েছে বলে মনে করেন তিনি।  

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন।

মক্তব শিক্ষা চালুর দাবি জানিয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, আমরাও মক্তবে পড়েছি, আপনারাও পড়েছেন। আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে মক্তবে যারা লেখাপড়া করেছে তাদের চরিত্র তত খারাপ ছিল না, মক্তব বন্ধ হওয়ার পর আমাদের জেনারেশন যতটা খারাপ হয়েছে।

মুফতি মুহাম্মাদুল্লাহ বলেন, এজন্য আমি সরকারের কাছে দাবি জানাবো, প্রত্যেকটি মসজিদে যেন মক্তব শিক্ষা চালু করা হয়। আমাদের কোমলমতি শিশুদের দীন শিক্ষা দিয়ে, পরকালীন শিক্ষা দিয়ে আদর্শবান নাগরিক হিসেবে যেন তাদের গড়তে পারি।

এ সময় তিনি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার সরকারের উদ্যোগের প্রশংসা করেন। দেশের প্রতিটি মসজিদের ইমাম মুয়াজ্জিন যেন এই ভাতা পান সে ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান।

বক্তব্যে তিনি কওমি মাদরাসা সনদের স্বীকৃতি বাস্তবায়ন দাবি করেন। কওমিপড়ুয়াদের স্কুল-কলেজ ও আলিয়া মাদরাসায় নিয়োগের দাবিও জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের এই এমপি বক্তব্যের শুরুতে দলীয় প্রধান মাওলানা মামুনুল হক এবং তাঁর বাবা বুখারি শরিফের প্রথম বাংলা অনুবাদক শায়খুল হাদিস আল্লামা আজিজুল হককে স্মরণ করেন।

তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদদের স্মরণ করেন। সেদিন বিএনপি নেত্রী খালেদা জিয়া তার দলের নেতাকর্মীদের হেফাজতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। বিএনপির নেতাকর্মীরা সেদিন হেফাজতের পাশে দাঁড়ালে ফ্যাসিস্ট সরকারের পতন হতো বলে মনে করেন তিনি।

বক্তব্যে মুফতি মুহাম্মাদুল্লাহ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সরকারের সহযোগিতা কামনা কামনা করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ