মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সড়কে হাফেজ্জী হুজুরের নাম পুনর্বহাল করায় সরকারকে অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

উপমহাদেশের প্রখ্যাত আলেম ও প্রাজ্ঞ রাজনীতিবিদ আধ্যাত্মিক রাহবার আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর নামে সড়কটির নাম পুনর্বহাল করায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন শীলন বাংলাদেশ সভাপতি হাফিজ মাওলানা মাসউদুল কাদির। তিনি বলেন, বাংলাদেশ অলি-আউলিয়াদের দেশ। দেশের অলি-আউলিয়াদের অপমান করে, গুণীদের মনে কষ্ট দিয়ে কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারে না।

সোমবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা মাসউদুল কাদির বলেন, ৪৭ এ এ দেশের আলেমদের অবদান আছে, ৭১ এ দেশের জন্য আলেমগণ শহীদ হয়েছেন, ২৪ এ দেশের আলেমগণ দেশের জন্য প্রাণ দিয়েছেন। অথচ দেশ কর্তাগণ কখনোই আলেমদের মূল্যায়ন করেনি। টেক্স দেওয়া ছাড়া ভোগের নজীর নেই আলেমদের।

শীর্ষ আলেমদের রাষ্ট্রীয় পদকের আওতায় আনার আহ্বান জানিয়ে মাওলানা মাসউদুল কাদির বলেন, লেখালেখি, শিক্ষা, সমাজসেবা, মানবিকসেবায় এ দেশের আলেমদের যথেষ্ট অবদান রয়েছে। রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে এ দেশের আলেমদের বিকল্প নেই। দেশের আলেমদের সম্মানিত করলে এ দেশ লাভবান হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ