মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

আগামী ঈদুল আজহা উপলক্ষেও মিলতে পারে লম্বা ছুটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আগামী পবিত্র ঈদুল আজহা উপলক্ষেও সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। সাপ্তাহিক ছুটি ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে টানা কয়েক দিনের অবকাশ মিলতে পারে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। পাশাপাশি ছুটির সঙ্গে সমন্বয় করতে শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত এলে ছুটির মেয়াদ আরও বাড়তে পারে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সে হিসেবে দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ