মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বগুড়া শহরের জামিলনগর এলাকায় একটি খেজুরের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের আজিজুল হক কলেজের সামনে অবস্থিত মেসার্স সায়েম ট্রেডার্স খেজুরের গুদামে এ ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে বগুড়া সদর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর থানার পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক স্টেশন অফিসার রফিকুজামান বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে জোর প্রচেষ্টা চলছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও কিছু সময় লাগতে পারে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ