মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ফের উর্ধ্বমুখি তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ আরও দীর্ঘ হতে পারে—এমন খবরে বিশ্ববাজারে তেলের দাম আবারও উর্ধ্বমুখি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কর্মকর্তাদের এই অবরোধ চালিয়ে যাওয়ার তাগিদ দিচ্ছেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ ধরে রাখতে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিচ্ছে।

এই খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম টানা কয়েকদিন ধরে বাড়ছে এবং এখন তা ব্যারেলপ্রতি প্রায় ১১১ ডলারের বেশি। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হওয়া এবং যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এই কারণেই তেলের দাম বাড়ছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ