মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

অষ্টগ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রামে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূলতায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। সরকারি দায়িত্বের পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও কৃষকদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।

সম্প্রতি অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন সরেজমিনে পরিদর্শন করেন জেলা পরিষদ প্রশাসক। শিলাবৃষ্টি ও অকাল বন্যায় যেসব কৃষকের স্বপ্নের ফসল নষ্ট হয়েছে, তিনি তাদের বাড়ি বাড়ি গিয়ে সরাসরি কথা বলেন। এ সময় হাওরের প্রান্তিক কৃষকরা তাদের হাড়ভাঙা খাটুনির ফসল হারানোর মর্মন্তুদ বিবরণ তুলে ধরলে তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ধরার আহ্বান জানান।

পরিদর্শন শেষে খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, ‘হাওরের কৃষক আমাদের অর্থনীতির প্রাণ। তাদের এই বিপদে জেলা পরিষদ চুপ করে বসে থাকতে পারে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের কাছে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া যায়। জেলা পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হবে।’

প্রশাসকের এই ত্বরিত পদক্ষেপে এবং সরাসরি মাঠপর্যায়ে উপস্থিত হয়ে পাশে দাঁড়ানোয় অষ্টগ্রামের সাধারণ কৃষকদের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে। তারা দ্রুত সরকারি ও জেলা পরিষদের সহায়তা পাওয়ার জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ