মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

মে দিবসে সমাবেশ সফল করতে ইসলামী শ্রমিক আন্দোলনের ব্যাপক প্রস্তুতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি।

সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ নাজিম উদ্দিন বুধবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় জানান, আগামীকাল ১ মে বায়তুল মোকাররম উত্তর গেট চত্বরে ঐতিহাসিক শ্রমিক সমাবেশে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে ন্যূনতম অর্ধ লক্ষ শ্রমিক জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ঘটবে, ইনশাআল্লাহ। ইতোমধ্যে ঢাকা বিভাগের সকল জেলা ও মহানগর পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা, সাংগঠনিক সমন্বয় এবং প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সমাবেশ শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ বিনির্মাণ এবং ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের দাবিকে আরও বেগবান করবে। তারা সমাবেশ সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষের প্রতি অংশগ্রহণের আহ্বান জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ