মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

তুরস্কে কেরাত প্রতিযোগিতায় বিজয়ী উসমান গনিকে শায়খ নেছারের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তুরস্কে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করায় হাফেজ কারী উসমান গনিকে অভিনন্দন জানিয়েছেন তার উস্তাদ এবং মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ নেছার আহমদ আন নাছিরী।

হাফেজ গড়ার কারিগর হাফেজ নেছার আহমদ আন নাছিরী এক শুভেচ্ছা বার্তায় হাফেজ উসমান গনিকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের একজন তরুণ কারীর এ অর্জন দেশের জন্য অত্যন্ত গৌরবের। এটি দেশের কুরআন শিক্ষার অগ্রগতি ও প্রতিভারই প্রতিফলন।

তিনি আরও বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিরা যেভাবে কুরআন তেলাওয়াত ও কেরাতে সুনাম অর্জন করছেন, তা নতুন প্রজন্মকে কুরআনের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।

হাফেজ নেছার আহমদ আন নাছিরী জানান, তার হাতে গড়া ছাত্ররা বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। গত রমজানে মিসরে প্রথম স্থান অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তার পরিচালিত যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ আনাছ। গত ১৭ বছরে এই প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে বলে জানিয়েছেন শায়েখ নেছার আহমদ আন নাছিরী।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ