মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

২ সাংবাদিকের ওপর অতর্কিত হামলা, পিটিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চাঁপাইনবাবগঞ্জে কর্মরত দুই সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দুই সাংবাদিক। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে বাতেন খাঁ মোড়ে বসে চা খাচ্ছিলেন দুই সাংবাদিক। এ সময় মদ্যপ অবস্থায় ৬-৭ জন সন্ত্রাসী স্থানীয়দের গালিগালাজ করতে থাকে। এতে বাধা দেন সাংবাদিক তারেক আজিজ। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে তাকে বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। পরে তারেক রহমান বাধা দিতে গেলে তাকেও রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট ধরে মারধর করা হয়।

আহত সাংবাদিক তারেক আজিজ জানান, অফিস থেকে নেমে একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। এ সময় শহরের নিমতলা এলাকার রাব্বি ও তার সঙ্গে থাকা কয়েকজন সন্ত্রাসী মদ্যপ অবস্থায় স্থানীয়দের গালিগালাজ করছিল। এতে বাধা দিলে তারা দুই সাংবাদিককে পিটিয়ে আহত করে।

হামলার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ