মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

কক্সবাজারের কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৭ বিটেক গাড়ি পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের দরবার রাস্তার মাথা হায়দার আলী মিয়াজীর পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২৭টি বিটেক (ইলেকট্রিক) গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। 

শুক্রবার (১ মে) ভোর আনুমানিক রাত ৪টার দিকে নেজাম কোম্পানির বিটেক গাড়ির পার্কিংয়ে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক রাত ৪টার দিকে নেজাম কোম্পানির বিটেক গাড়ির পার্কিংয়ে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার্জ দেওয়ার সময় একটি গাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং মুহূর্তেই তা পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পার্কিংয়ে থাকা একের পর এক গাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে এবং অল্প সময়ের মধ্যেই পুরো গ্যারেজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় এলাকাবাসী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ