মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুমিল্লার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ মে) সকাল ৯টায় মাদরাসা মিলনায়তনে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ নুরুল্লাহর সভাপতিত্বে এবং বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের নসিহত প্রদান করেন বিশিষ্ট ইসলামিক স্কলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারের সাব-রেজিস্ট্রার এ কে এম মীর হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ দেবিদ্বার ওলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা ক্বারী আনোয়ার হোসাইন, সানানগর মহিউস সুন্নাহ ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম, মাদরাসায়ে আশরাফুল উলুম কোড়েরপাড়ের মুহতামিম মাওলানা মাসউদ জামিল এবং জাফরাবাদ ইসলামিয়া দাখিল মাদরাসার উস্তাদ মাওলানা বজলুর রহমান প্রমূখ।

অতিথিরা বিগত বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

আলোচনাসভায় প্রধান অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, আল্লাহপাকের সন্তুষ্টি লাভ, ইহকাল ও পরকালের মুক্তি এবং ইসলামের মূল আকিদায় জ্ঞান অর্জন করে প্রকৃত সফলতা লাভের উপায় হিসেবে কাজ করছে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা। অনৈসলামিক সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তন সাধন করে পবিত্র কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ইসলামি জীবনব্যবস্থা গড়তে সহায়ক ভূমিকা রেখে প্রতিটি ঘরে ঘরে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

অনুষ্ঠানে অন্যান্য আলোচকগণ বলেন, মহান রাব্বুল আলামিন একজন ঈমানদার ব্যক্তি বেঁচে থাকা পর্যন্ত এ পৃথিবীকে ধ্বংস করবেন না। বর্তমান সময়ে ঈমানদার ব্যক্তি তৈরি হওয়ার প্রতিষ্ঠান হলো মাদরাসা, অন্য কোনো প্রতিষ্ঠান নয়। মাদরাসার শিক্ষার্থীদের জন্য ফেরেশতারা নুরের বিছানা বিছিয়ে দেন, গর্তের পিপীলিকা ও সমুদ্রের মৎস্য তাদের জন্য দোয়া করেন। তাই, আমাদের ছেলে-মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে দীনি শিক্ষার কোনো বিকল্প নেই।

শুভেচ্ছা বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী বলেন, একজন শিক্ষার্থীকে শুধু পড়াশোনা করলেই চলবে না; তার মধ্যে থাকতে হবে নেতৃত্বের গুণাবলি, সমস্যা সমাধানের দক্ষতা, নীতি-নৈতিকতা এবং তাকওয়া। বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা শিক্ষার্থীদের এভাবে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ