মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

‘জাকাতকে চাঁদাবাজির সঙ্গে মিলানো নির্বুদ্ধিতা, বিএনপি নেত্রীকে ক্ষমা চাইতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা শাখার সভানেত্রী মিসেস নুরুস সাহিবা ও সদস্য সচিব হাফেজা বুশরা রোববার (৩ মে) এক বিবৃতিতে বলেছেন, জাকাত ইসলামের একটি মৌলিক বিধান। পাঁচটি প্রধান স্তম্ভের একটি। পবিত্র কোরআনে বহু জায়গায় জাকাতের কথা বলা হয়েছে। সুরা তওবায় আল্লাহ তায়ালা বলেন, ‘উহাদের সম্পদ হতে ছাদাক্বাহ্ (জাকাত) গ্রহণ করবে। এর দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে এবং পরিশোধিত করবে। অর্থ্যাৎ জাকাত সম্পদের পবিত্রকারী। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাকাতকে অমঙ্গল দূরকারী হিসেবে বলেনছেন। জাবের (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, সম্প্রদায়ের এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল (ছাঃ)! যদি কেউ তার সম্পদের যাকাত আদায় করে তাহলে কি হবে? রাসূল (ছাঃ) বললেন, যদি কেউ তার সম্পদের যাকাত আদায় করে, তাহলে তার সম্পদের অকল্যাণ ও অমঙ্গল দূর হয়ে যাবে। সেই জাকাত সম্পর্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি নিলোফার চৌধুরী মনি বলে, ‘চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, আমি আবারও বলছি। তার এই মন্তব্য চরম নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু না। এর মাধ্যমে তিনি ইসলাম অবমাননা করেছেন। তাকে এজন্য ক্ষমা চাইতে হবে।

নেত্রীদ্বয় বলেন, জামায়াতের সাথে তাদের সম্পর্ক অম্ল-মধুর। তারা দীর্ঘসময় একসাথে রাজনীতি করেছে। এখন তারা পরস্পর বিরোধী রাজনীতি করছে বলে দেখা গেলেও সম্পর্কের বাতাবরণে মিষ্টতা দেখা যায়। তাদের মধ্যে তর্কে ইসলামের মৌলিক বিধানকে অপমান করার সুযোগ নাই। আমরা আশা করবো, জনাবা নিলোফার চৌধুরী মনি তার বক্তব্য প্রত্যাহার করবেন এবং মহান আল্লাহর দরবারে ক্ষমা ও ইস্তেগফার করবেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ