মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

পীর সাহেব মধুপুরের সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: বিশেষ প্রতিনিধি

পীর সাহেব মধুপুর মাওলানা আবদুল হামীদের আমন্ত্রণে রোববার (৩ মে) মুন্সিগঞ্জের মধুপুর মাদরাসা সফর করেছেন খেলাফত মজলিসের নেতা ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

সফরকালে মাদরাসা প্রাঙ্গণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয়ের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পীর সাহেব মধুপুর জাতীয় সংসদে মুফতি আবুল হাসান এমপির গঠনমূলক ভূমিকা ও ইসলামি মূল্যবোধসমৃদ্ধ বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ভবিষ্যতেও যেন আরও বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখতে পারেন—সেজন্য বিশেষ দোয়া করেন।

সাক্ষাৎকালে দেশের সার্বিক পরিস্থিতি, দীনি শিক্ষা, ইসলামি সমাজব্যবস্থা এবং আলেম সমাজের দায়িত্ব নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল, বিশিষ্ট আলেমে দীন মাওলানা রেজাউল কারীম আবরার, হাফেজ মাওলানা নূরুল হক, মুফতি আবুল হাসান, পীর সাহেবের মেঝ ছেলে মাওলানা ওবায়দুল্লাহ, ছোট ছেলে মাওলানা আহমদুল্লাহ, মাওলানা নাঈন উদ্দিনসহ স্থানীয় আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাক্ষাৎ শেষে পীর সাহেব মুফতি আবুল হাসান এমপির হাতে কয়েকটি মূল্যবান ইসলামি গ্রন্থ উপহার তুলে দেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ