মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর বদিরগাঁও এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের অবস্থাও আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন। তারা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার ভয়াবহতায় হতাহতদের শরীর গুরুতরভাবে জখম হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত একজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ