মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

যৌক্তিক কারণে ফ্লাইট মিস করলে টাকা ফেরত পাবেন হজযাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দুর্ঘটনা, অসুস্থতাসহ যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে না যেতে পারলে সংশ্লিষ্ট হজযাত্রীদের বিমান ভাড়ার টাকা ফেরত প্রদানের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম এক পত্রের মাধ্যমে গত বৃহস্পতিবার এ নির্দেশনা দেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠানো ধর্ম মন্ত্রণালয়ে চিঠিতে হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ এর ১৫ অনুচ্ছেদের ১৭ ও ১৮ নম্বর ক্রমিকের অনুশাসন প্রতিপালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সূত্রোক্ত পত্রের মাধ্যমে অনুরোধ করা হয়।

হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ এর ১৫ অনুচ্ছেদের ১৮ নম্বর ক্রমিক মোতাবেক দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতা কিংবা ভিসা জটিলতা বা অন্য কোনো যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে কোনো হজযাত্রীর গমন সম্ভব না হলে এয়ারলাইন্সসমূহ হজযাত্রীকে প্রতিস্থাপন সুবিধা প্রদান করবে।

এক্ষেত্রে উল্লিখিত কারণে উক্ত হজযাত্রীর সঙ্গে সহগামী হিসেবে নিবন্ধিত পরিবারের কোনো সদস্য হজে গমন করতে না পারলে সহগামী হজযাত্রীকেও প্রতিস্থাপন সুবিধা প্রদান করা প্রয়োজন।

পত্রে আরও বলা হয়, দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতা বা ভিসা জটিলতা বা অন্য কোনো যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে কোনো হজযাত্রীর গমন সম্ভব না হলে, উক্ত হজযাত্রীর সঙ্গে সহগামী হিসেবে নিবন্ধিত পরিবারের কোনো সদস্য হজে গমন করতে না পারলে সহগামী হজযাত্রীর বিমান টিকেট প্রতিস্থাপন ও বিমান ভাড়ার অর্থ ফেরত প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অত্যন্ত জরুরি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ