মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

শেষ মুহূর্তে হজের প্রস্তুতি কীভাবে নেবেন?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হজের সময় ঘনিয়ে এলে মানসিক, শারীরিক ও প্রশাসনিক প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আন্তর্জাতিক ভ্রমণ ও ইসলামিক গাইড প্ল্যাটফর্মগুলো হজ ২০২৬ উপলক্ষে হাজিদের জন্য একটি ‘লাস্ট-মিনিট চেকলিস্ট’ প্রকাশ করেছে, যেখানে শেষ তিন সপ্তাহে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক হাজি শেষ মুহূর্তে প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতিতে ভোগেন। তাই যাত্রার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করা জরুরি।

প্রয়োজনীয় কাগজপত্র যাচাই: হজ ভিসা, পাসপোর্ট, টিকিট, হোটেল বুকিং, পরিচয়পত্র ও স্বাস্থ্যসংক্রান্ত নথি আগে থেকেই গুছিয়ে রাখতে বলা হয়েছে। ডিজিটাল কপি মোবাইল ও ই-মেইলেও সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও শারীরিক প্রস্তুতি: প্রচণ্ড গরম ও দীর্ঘ হাঁটার বিষয়টি মাথায় রেখে নিয়মিত হাঁটার অভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা শ্বাসকষ্টের রোগীদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।

ইহরাম ও প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত: ইহরামের কাপড়, আরামদায়ক স্যান্ডেল, ছাতা, জায়নামাজ, পাওয়ার ব্যাংক, চার্জার ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী আগেই ব্যাগে গুছিয়ে রাখতে বলা হয়েছে। একই সঙ্গে লাগেজে নাম ও যোগাযোগ নম্বর সংযুক্ত রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

হজের মাসয়ালা ও করণীয় জেনে নেওয়া: হজের ফরজ, ওয়াজিব, সুন্নত এবং বিভিন্ন দোয়া ও নিয়মকানুন সম্পর্কে আগে থেকেই ধারণা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রশিক্ষণ ক্লাস বা অনলাইন গাইড অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি: বিশেষজ্ঞদের মতে, হজ শুধু ভ্রমণ নয়; এটি একটি আধ্যাত্মিক সফর। তাই বেশি বেশি তওবা, দোয়া, কুরআন তিলাওয়াত ও আত্মশুদ্ধির প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সৌদি আরবও হজ ২০২৬ সামনে রেখে ডিজিটাল সেবা, নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। হজযাত্রীদের সুবিধার্থে ডিজিটাল আইডি, দ্রুত ইমিগ্রেশন ও আধুনিক পরিবহন ব্যবস্থাও চালু করা হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ