মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

পানের দোকানের সামনে থেকে কৃষকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নীলফামারীর ডোমার উপজেলার আটিয়াবাড়ি গ্রামের একটি পানের দোকানের সামনে থেকে রবিউল ইসলাম (৪০) নামের এক কৃষকের  লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা দোকানের সামনে তাকে পড়ে থাকতে দেখে ডোমার থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারীতে পাঠায়।

নিহত রবিউল ইসলাম হরিণচড়া ইউনিয়নের মধ্য আটিয়াবাড়ি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয়রা জানায়, রবিউল ইসলাম রাত সাড়ে ১০টার দিকে শ্বশুরবাড়িতে যান এবং রাতে সেখানেই অবস্থান করেন। সকালে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার পর শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে হরিণচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব আটিয়াবাড়ী গ্রামের সাইদুল ইসলামের পানের দোকানের সামনে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের ধারণা, তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ঘটনাস্থলে তার পকেট থেকে হৃদরোগের ওষুধও উদ্ধার করেছে পুলিশ।

হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাছেল রানা জানান, মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রাথমিকভাবে তার পকেট থেকে হৃদরোগের ওষুধ পেয়েছে। পারিবারিকভাবে তাদের কোনো কলহ ছিল না।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান,  লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ