মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় ড্রোন উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শূন্যরেখা সীমান্তের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিয়ন্ত্রণে উড্ডয়ন করা একটি ড্রোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে ড্রোনটি বর্ডার গার্ড বাংলাদেশের হেফাজতে রয়েছে।

সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, সীমান্তের ৮৪১ নম্বর প্রধান পিলারের উপপিলার-৮ পিলারের একদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধার বসাকপাড়া এলাকা। বিপরীতে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্ত এলাকা অবস্থিত।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে এই বাংলাদেশি সীমান্ত এলাকার শূন্যরেখার ১৫ থেকে ২০ গজ অভ্যন্তরে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা ড্রোন উড্ডয়ন করে ভিডিও করতে থাকে। এ সময় হঠাৎ ভোঁঙ্গে শব্দ করে ড্রোনটি পার্শ্ববর্তী ভুট্টা খেতে আছড়ে পড়ে। এ সময় ওই টহল দলের সদস্যরা ছাড়াও বেশকিছু বিএসএফ সদস্য খেতের পাশে অবস্থান নেন। এতে খেতে কাজ করতে থাকা স্থানীয় কৃষকেরা আতঙ্কিত হয়ে পড়েন।

স্থানীয়রা এ সময় বুড়িমারী বিজিবি কোম্পানি সদর ক্যাম্পের বিজিবিকে ঘটনা জানালে ঘটনাস্থলে বিজিবি গিয়ে কৃষকদের সাথে নিয়ে ড্রোনটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

বুড়িমারী বিজিবি কোম্পানি সদর ক্যাম্পের বিজিবির এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক জানান, ‘বিএসএফের উড্ডয়ন করা একটি ড্রোন স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে আমাদের হেফাজতে আছে। বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উনারা (কর্মকর্তারা) যে নির্দেশনা দিবেন, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ‘বিএসএফের হিমালয় কোম্পানির কমান্ড্যান্ট আমাদের বুড়িমারী বিজিবির কোম্পানির কমান্ডারের সাথে যোগাযোগ করেছে। তাঁরা ড্রোনটির ব্যাপারে জানতে চেয়েছে, তাঁদেরকে বলা হয়েছে ড্রোনটি বিজিবির আওতায় রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ