মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘কওমি মাদরাসার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতিনিধি

কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে ‘সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার’ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। একই সঙ্গে দলের বিভিন্ন থানা নেতাকর্মীদের মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৫ মে) রাতে রাজধানীর শাহবাগের আনন্দবাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানার জরুরি মজলিসে শুরার অধিবেশনে এসব কথা বলেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, দেশের বিভিন্ন স্থানে কোনো ঘটনা ঘটলেই যথাযথ তদন্ত বা যাচাই-বাছাই ছাড়াই দায়ভার কোনো না কোনো আলেম কিংবা কওমি মাদরাসার ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এর মাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে কওমি শিক্ষাব্যবস্থাকে বিতর্কিত করার চেষ্টা করছে।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, কওমি মাদরাসাগুলো সরকারি অনুদান ছাড়াই দীর্ঘদিন ধরে দেশের শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এই শিক্ষাব্যবস্থার মাধ্যমে লাখো শিক্ষার্থী ধর্মীয় ও নৈতিক শিক্ষা লাভ করছে। বিচ্ছিন্ন কোনো ঘটনার দায় পুরো কওমি অঙ্গনের ওপর চাপিয়ে দেওয়া অনুচিত।

এসময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহবাগ ও কামরাঙ্গীরচর থানা নেতৃবৃন্দকে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেফতার ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নিরীহ নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক আচরণ কোনোভাবেই কাম্য নয় এবং অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।

শাহবাগ থানা সভাপতি হাজী তকদির হোসেন রুবেলের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাজী মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের অর্থ ও প্রকাশনা সম্পাদক হাজী মো. নজরুল ইসলাম খোকন। সভায় শুরা সদস্যদের গোপন ভোটে আলহাজ্ব আব্দুর রহমানকে শাহবাগ থানা সভাপতি নির্বাচিত করা হয়।

সভায় দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে উল্লেখ করে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম সরকারকে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ