মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ফের কমলো তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তির খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হওয়ায় বুধবার (৬ মে) লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৭.৪৮ ডলারে নেমে আসে, যা প্রায় ১১ শতাংশ বা ১২ ডলার কম—গত ২২ এপ্রিলের পর সর্বনিম্ন।

একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১১.৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০.৭৪ ডলারে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানি একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে—যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। এই খবরেই মূলত বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।

বাজার বিশ্লেষক ডেভিড মরিসন বলেন, সম্ভাব্য শান্তি চুক্তির প্রত্যাশায় বিনিয়োগকারীরা ‘রিস্ক-অন’ অবস্থানে চলে গেছেন এবং বাজারে একটি ‘পিস ডিভিডেন্ড’ যুক্ত হয়েছে। যদিও চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, সবচেয়ে বড় প্রভাব ফেলছে হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। যদি এটি আবার স্বাভাবিকভাবে খুলে দেওয়া হয়, তাহলে তেলের সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হতে পারে।

এদিকে ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, ‘আগ্রাসীদের হুমকি বন্ধ’ হওয়ায় হরমুজ প্রণালি পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। তারা ইরানের নিয়ম মেনে চলার জন্য উপসাগরীয় অঞ্চলের জাহাজ মালিক ও ক্যাপ্টেনদের ধন্যবাদ জানিয়েছে। এছাড়া নতুন প্রটোকল চালুর মাধ্যমে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে।

তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, প্রণালী খুলে গেলেও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে সময় লাগবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ