মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

বিশেষ ট্রাইব্যুনানে শাপলার খুনিদের বিচার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার দ্রুত বিচার, আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ১৩ দফা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (৫ মে) বাদ আসর বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজত ঢাকা জেলা উত্তর।

সাভারের হেমায়েতপুরে ঢাকা আরিচা মহাসড়কে অনুষ্ঠিত এই বিক্ষোভে সভাপতির বক্তব্যে হেফাজত ঢাকা জেলা উত্তরের সভাপতি ও যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত শাপলা জেনোসাইডের সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার এখনো সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশের জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য রাষ্ট্রে কাম্য হতে পারে না।

তিনি আরও বলেন, একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে শাপলা জেনোসাইডের প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মুফতি আবদুল্লাহ ফিরোজী এবং মুফতি মাহমুদ হাসান হাবিবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হেফাজত ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, সাংগঠনিক সম্পাদক মুফতি আমিনুল ইসলাম কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরী, কোষাধ্যক্ষ মুফতি আলী আশরাফ তৈয়ব, মুফতি আব্দুল বারী, মাওলানা আব্দুল ওয়াহহাব, মুফতি আব্দুল কুদ্দুস, মুফতি মাহমুদুল হাসান মুরতাজা, মুফতি ইবরাহীম নাঈম, মাওলানা ফয়জুল্লাহ আজমী প্রমুখ।

সমাবেশ শেষে বিশাল একটি মিছিল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর নেতৃত্বে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শাপলার খুনিদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ