মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

কেন্দ্রীয় ইজতেমা সফল করতে সিলেটে আঞ্জুমানে হেফাজতের কর্মী সম্মেলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কেন্দ্রীয় আজিমুশ্বান ইজতেমা-২০২৬ সফল করার লক্ষ্যে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) বিকাল ৩টা থেকে এশা পর্যন্ত মালঞ্চ কমিউনিটি সেন্টার–এ আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের দায়িত্বশীল, কর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরে আঞ্জুমান ও শাইখুল হাদিস মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক। তিনি বক্তব্যে দ্বীনি কাজের প্রসার, সাংগঠনিক ঐক্য এবং কেন্দ্রীয় আজিমুশ্বান ইজতেমা সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় ইজতেমাকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, কর্মীদের দায়িত্ব বণ্টন, তৃণমূল পর্যায়ে সমন্বয় বৃদ্ধি এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, কেন্দ্রীয় আজিমুশ্বান ইজতেমা শুধু একটি ধর্মীয় সমাবেশ নয়, বরং এটি ইসলামি শিক্ষা, আদর্শ ও উম্মাহর ঐক্যের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

এসময় বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন এবং ইজতেমা সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ