মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে রোমানা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। নিহত রোমানা কসবা উপজেলার তেতুয়া গ্রামের বারু মিয়ার মেয়ে।

রোববার (১০ মে) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে মো. তৌহিন, কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার হালিমা এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসছিল। উড়শিউড়া এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি মহাসড়কের পাশে ফোরলেন প্রকল্পের কাজে ব্যবহৃত একটি রোলার গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়। এতে চালকসহ পাঁচজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোমানা বেগমের মৃত্যু হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ‘অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লাগলে একজন নিহত ও চারজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ