মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮


উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপ দিতে জাতীয় কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামীকাল (মঙ্গলবার, ১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইউজিসি সূত্র জানিয়েছে, উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও ভবিষ্যৎ চাহিদাভিত্তিক করে গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে। ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্সি’ শীর্ষক কর্মশালাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।

কর্মশালায় সরকারের নীতিনির্ধারক, ইউজিসির সদস্য, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। দেশের উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ, গবেষণার মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার আন্তর্জাতিকীকরণ নিয়ে কর্মশালার বিভিন্ন অধিবেশনে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ