মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

শাপলা গণহত্যার বিচার না হওয়ায় নতুন সহিংসতা সৃষ্টি হয়েছে: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাপলা গণহত্যার বিচার না হওয়ায় দেশে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকায় পরবর্তী সময়ে আরও সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি-সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সীমান্তে আবারও হত্যাকাণ্ড ঘটছে এবং নতুন করে কাঁটাতার বসানো হচ্ছে। তিনি বলেন, সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সঙ্গে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে বন্ধুত্ব হয় না। এই কাঁটাতার একদিন জনগণই উপড়ে ফেলবে। বাংলাদেশের সীমান্ত রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার ব্যর্থ হলে জনগণ নিজ দায়িত্বে সেই দায়িত্ব পালন করবে।

নদীর পানির ন্যায্য হিস্যার কথা উল্লেখ্য করে তিনি বলেন, আমাদের নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করার দায়িত্ব আমাদেরই। এ বিষয়ে সরকারকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, শাপলা গণহত্যার বিচার না হওয়ায় সমাজে দায়মুক্তির সংস্কৃতি তৈরি হয়েছে, যার ফলেই পরবর্তী সময়ে আরও সহিংস ঘটনা ঘটেছে। গণহত্যাকে বিভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং ভিন্ন বর্ণনা দাঁড় করানো হয়েছে।

আলোচনা সভায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ