সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বাংলাদেশ সীমান্তে ভারতের বর্বরতা গ্রহণযোগ্য নয়: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ভারত তাদের সীমান্তে কী ব্যবস্থা নেবে তা তাদের নিজস্ব বিষয় হলেও বাংলাদেশের সীমান্তে কোনো ধরনের বর্বরতা বা সীমান্ত হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার (১২ মে) পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিরাপত্তার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়। তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই—ভারত তাদের সীমান্তে কী করবে তা তাদের বিষয়, কিন্তু বাংলাদেশের সীমান্তে কোনোভাবেই নির্যাতন, বর্বরতা বা বাংলাদেশি নাগরিক হত্যা মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, দুই প্রতিবেশী দেশের সীমান্তে আইনশৃঙ্খলার ফাঁক গলে নানা ধরনের অনিয়ম ঘটে, যেখানে উভয় দেশের কিছু মানুষও জড়িত থাকে। তবে আর্থিক ক্ষতির দিক থেকে বাংলাদেশই বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমাদের সীমান্তরক্ষী বাহিনী সতর্কভাবে দায়িত্ব পালন করছে এবং সীমান্ত রক্ষায় তারা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। একইসঙ্গে বিএসএফ যদি ইতিবাচক ভূমিকা রাখে, তাহলে সীমান্ত পরিস্থিতি আরও নিরাপদ হবে।

তবে অতীতের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, বিএসএফের পূর্ববর্তী আচরণ আমাদের ক্ষুব্ধ করেছে। পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক পরিস্থিতির পর সীমান্ত পরিস্থিতির উন্নতি আশা করা হচ্ছে, তবে অবনতি হলে সংগঠন সতর্ক অবস্থান নেবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব হারুন অর রশীদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ