মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

হাসপাতালে জমিয়ত নেতা ফজলুল করীম কাসেমী, শয্যাপাশে কেন্দ্রীয় নেতারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: বিশেষ প্রতিনিধি

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর রামপুরা ইয়ামাগাতা হাসপাতালে ভর্তি হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী। তাকে দেখতে এবং শারীরিক অবস্থার খোঁজখবর নিতে কেন্দ্রীয় জমিয়তের একটি প্রতিনিধি দল হাসপাতালে যায়।

মঙ্গলবার (১২ মে) বাদ মাগরিব হাসপাতালে পৌঁছে নেতৃবৃন্দ তার চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রমের খোঁজ নেন। এ সময় তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব ও বারিধারা মাদরাসার মুহতামিম মুফতি মুনির হোসাইন কাসেমী, মাওলানা ড. শুয়াইব আহমদ, সহকারী মহাসচিব মাওলানা সানাউল্লাহ মাহমুদী, মাওলানা জয়নুল আবেদীন, অর্থ সম্পাদক মুফতি জাকির হুসাইন কাসেমী, যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা রেজওয়ান মাজহারী, সিনিয়র সহসভাপতি মাওলানা নুর হোসাইন সবুজ, সাধারণ সম্পাদক সাদ বিন জাকিরসহ ছাত্রনেতা মারুফবিল্লাহ ও আনোয়ার হোসাইন প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, মাওলানা ফজলুল করীম কাসেমীর শারীরিক অবস্থার বিষয়ে তারা নিয়মিত খোঁজ রাখছেন এবং তার সুস্থতার জন্য দোয়া অব্যাহত থাকবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ