মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮


বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে ইসমত আরা (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ইসমত আরা একই গ্রামের আছাদ আলীর স্ত্রী। 

বুধবার (১৩ মে) বিকাল ৪টার দিকে গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় মৎস্য সমিতির সভাপতি সিহাব আলী জানান, বুধবার বিকেল ৪টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে যায়। এসময় ইসমত আরা বাড়ির পাশে থাকা লিচু বাগানে লিচু ভাঙ্গার কাজ করছিল। সেখানে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ