সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

রাকিবুল ইসলাম ফারুকী হেফাজত থেকে বহিষ্কার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মাওলানা জুনাইদ বাবুনগরী রহ.-এর কথিত খাদেম এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম ফারুকীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) হেফাজতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে 'মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত' অভিযোগ আনেন। এছাড়া মহাসচিব আল্লামা সাজিদুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগও তোলা হয়েছে তার বিরুদ্ধে।

হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়, মাওলানা ফারুকীর উত্থাপিত অভিযোগগুলো পর্যালোচনা করে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এর ফলে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমিরে হেফাজতের নির্দেশে তাকে ভোলা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক পদ এবং সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো। কোনো ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার সংগঠন বরদাশত করবে না বলেও জানায় হেফাজতে ইসলাম।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ