সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নেত্রকোণার কেন্দুয়ায় বজ্রপাতে এনামুল হক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ মে) বিকেল ৩টার দিকে মাসকা ইউনিয়নের হাওরে মাছ ধরার সময় তার মৃত্যু হয়। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। মৃত এনামুল হক ওই ইউনিয়নের মাসকা গ্রামের আবুল মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন ও প্রশাসনের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে মাসকা ইউনিয়নের হাওরে মাছ ধরার সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতে মারাত্মক আহত হন এনামুল হক। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, বজ্রপাতে নিহতের ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনই বিস্তারিত তথ্য দেওয়া যাচ্ছে না। তবে বজ্রপাতে একজন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম বলেন, এরকম একটি নিউজ আমরা পেয়েছিলাম। ঘটনাস্থলে আমরা লোক পাঠানোর পর একজন নিহতের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। প্রশাসনের পক্ষ থেকে তাকে যতটুকু সাহায্য করার সুযোগ আছে আমরা করব।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ