সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

প্রাইভেটকারে এসে মাদরাসার দানবাক্সে চুরি, সিসিটিভি ফুটেজ ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেট নগরীতে প্রাইভেটকারে এসে একটি মাদরাসার দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদরাসা-র গেটের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, রাত আনুমানিক পৌনে ৪টার দিকে একটি সাদা প্রাইভেটকার মাদরাসার সামনে এসে থামে। কিছুক্ষণ পর গাড়ি থেকে এক যুবক নেমে আসেন। পরে সাদা টি-শার্ট পরিহিত আরও একজন বের হয়ে দু’জনে মিলে ড্রিল মেশিনের সাহায্যে দানবাক্সের তালা ভাঙেন।

ভিডিওতে আরও দেখা যায়, প্রথমে তারা দানবাক্স থেকে কিছু টাকা নিয়ে গাড়িতে ওঠেন। এ সময় একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে গেলে তারা কিছুক্ষণ অপেক্ষা করেন। পরে আবার একজন নেমে এসে দানবাক্সের অবশিষ্ট টাকা নিয়ে দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, একই রাতে নগরীর আরও কয়েকটি মসজিদেও একই কৌশলে দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর কোতোয়ালি থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাঈনুল জাকির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও তারা দেখেছেন। এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ না পেলেও পুলিশের একটি দল বিষয়টি তদন্ত করছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ