মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ঈদে অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি: সড়ক মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আসন্ন ঈদুল আজহা উদযাপন ও ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন বাস টার্মিনাল ও সড়ক পথে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হচ্ছে। ঈদুল ফিরতে সারা দেশে ২৫টি মোবাইল কোর্ট থাকলেও এবারের ঈদুল আজাহায় থাকবে ৬৯টি মোবাইল কোর্ট।

রোববার (১৭ মে) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী কর্তৃক আয়োজিত বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক রাজবাড়ী জেলায় সংঘঠিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, টার্মিনাল থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া গ্রহণের কোন সুযোগ নেই। তবে মহাসড়কের মাঝ থেকে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে গাড়িতে উঠলে তখন আইনশৃঙ্খলাবাহিনীর কাছে সেটি প্রতিরোধ করা কঠিন হয়ে যায়।

দৌলতদিয়া ফেরিঘাট থেকে বাসডুবির ঘটনায় পরিবহনের ত্রুটি ও চালকের গাফিলতি ছিল বলে তদন্ত প্রতিবেদনে উঠছে আসছে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, চালক ও তাদের সহযোগীদের প্রশিক্ষণে বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রায় ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া প্রতিটি গাড়ির চালক ও তাদের সহযোগীদের ডোপ টেস্ট করা হবে। বিশ্ব ব্যাংকের সহায়তার সড়কের মৃত্যুরোধে সড়ক দুর্ঘটনা রোধে কাজ চলমান থাকবে।

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত ২৪টি ক্ষতিগ্রস্ত পরিবারসহ জেলায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬২টি পরিবারের মাঝে ২ কোটি ৫৯ লাখ টাকার চেক হস্তান্তর করেন মন্ত্রী।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বক্তব্য রাখেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ