সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ঈদে বাংলাবাজারের ইসলামি টাওয়ার বন্ধ থাকবে টানা ১১ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বাংলাবাজারের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং ইসলামি বইপত্রের প্রধান ঠিকানা 'ইসলামি টাওয়ার' টানা ১১ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২৬ মে থেকে এই ছুটি কার্যকর হবে।

রোববার (১৭ মে) ইসলামি টাওয়ার কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কেটের সকল ব্যবসায়ী, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৬ মে ২০২৬ (রোজ মঙ্গলবার) হতে ৫ জুন ২০২৬ (রোজ শুক্রবার) পর্যন্ত ইসলামি টাওয়ার সম্পূর্ণ বন্ধ থাকবে। ছুটি শেষে যথানিয়মে পুনরায় মার্কেট খোলা হবে।

মার্কেট বন্ধ থাকাকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে এই দীর্ঘ ছুটির সময়ে মার্কেটের প্রতিটি দোকানের বিদ্যুতের সকল প্রকার সংযোগ সম্পূর্ণভাবে বন্ধ রাখার জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

নোটিশে ইসলামি টাওয়ারের ব্যবসায়ী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ