মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আস-সুন্নাহয় ‘জেন-জি ইমপ্যাক্ট লিডার প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি ক্লাবের ১২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অডিটোরিয়ামে শনিবার (১৬ মে) অনুষ্ঠিত হয়েছে ‘জেন-জি ইমপ্যাক্ট লিডার প্রোগ্রাম ২০২৬’।

অনুষ্ঠানে তরুণদের নৈতিক নেতৃত্ব, আত্মউন্নয়ন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আস-সুন্নাহর চেয়ারম্যান এবং বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ।

নিজের ভেরিফায়েড পোস্টে শায়খ আহমাদুল্লাহ জানান, অনুষ্ঠানে উপস্থিত তরুণদের সামনে তিনি নেতৃত্ব, ব্যক্তিত্ব গঠন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের দেশ, জাতি ও উম্মাহর নেতৃত্বে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি সাব্বির আহমাদ ফাউন্ডেশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি তরুণদের ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীরা আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, মসজিদ কমপ্লেক্স ও মাদরাসা পরিদর্শন করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ