বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশের লগো

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি ও বিরূপ আবহাওয়ার কারণে রংপুরের গোপালপুরে অনুষ্ঠিতব্য ‘খতমে নবুওয়ত সম্মেলন’ স্থগিত করেছে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশ।

রোববার (১২ জুলাই) পরিষদের দপ্তর সম্পাদক মুমিনুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার একটি এলাকায় কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে স্থানীয় মুসলমানদের ওপর নির্যাতন, জোরপূর্বক কাদিয়ানী মতবাদ গ্রহণে চাপ প্রয়োগ এবং তাদের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এছাড়া একটি মসজিদে আয়োজিত দাওয়াতি কর্মসূচিতে পুলিশ প্রশাসন বাধা দিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এসব অভিযোগের প্রেক্ষাপটে আগামী ১৪ জুলাই রংপুরের গোপালপুরে ‘খতমে নবুওয়ত সম্মেলন’ আয়োজনের ঘোষণা দিয়েছিল সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশ। তবে সাম্প্রতিক টানা বর্ষণ, বৈরী আবহাওয়া এবং দেশের বিভিন্ন জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্মেলনটি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিষদের আহ্বায়ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এবং সদস্য সচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানীর জরুরি পরামর্শক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে।

এদিকে, সম্মিলিত পরিষদের স্থানীয় নেতারা প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করে উত্থাপিত অভিযোগগুলোর দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট এলাকার মুসলিম পরিবারগুলোকে হয়রানি না করা এবং মসজিদে দাওয়াতি কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি না করার জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ