|| মুফতি এনায়েতুল্লাহ ||
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আগামীকাল (১৫ জুলাই ২০২৬) ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন।
এক. হজ প্যাকেজ বাড়বে না কমবে তা জানা নেই। অন্যবার ব্যাকুল হয়ে বিষয়টি জানার চেষ্টা করি, কিন্তু এবার সেভাবে চেষ্টা করিনি। তার পরও শুনলাম, গতবারের উড়োজাহাজ ভাড়া ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৪২ হাজার ৩০৬ টাকা প্রস্তাব করা হয়েছে।
এদিকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স জনপ্রতি ৯৮ হাজার টাকায় ( ট্যাক্স, চার্জ এবং এজেন্সি কমিশন ছাড়া) হজযাত্রী পরিবহনে সরকারকে প্রস্তাব দিয়েছে।
দেখি কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়!
দুই. ১ জুলাই থেকে হজের প্রাক-নিবন্ধন শুরু হয়েছে। প্রাক-নিবন্ধনে খুব সাড়া মেলেনি। কারণ সব এজেন্সি নিবন্ধন করতে পারছে না। ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা তিন বছর ৪০ জনের কম হজযাত্রী নিবন্ধন করেছে এবং ২০২৬ সালের যোগ্য তালিকাভুক্ত ৭৫৮টি এজেন্সির