রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প

‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ এবং ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক গণপ্রতিরোধের ঘটনাকে স্মরণ করে শনিবার (২৫ জুলাই) সাধারণ আলেম সমাজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলার শীর্ষস্থানীয় আলেম-উলামা, মুরুব্বি ও উস্তাদরা উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থানে আলেম সমাজ ও মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা, শহীদদের আত্মত্যাগ এবং ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন আল্লামা মুফতি মোবারক উল্লাহ, আল্লামা আলী আযম কাসেমী, আল্লামা মারুফ কাসেমী, মুফতি আব্দুর রাকিব, মাওলানা রুহুল আমিন কাসেমী, মাওলানা ইকরাম হোসেন, মুফতি উবাইদুল্লাহ মাদানী, মুফতি জুনাইদ কাসেমী, মাওলানা ইউসুফ ভূইয়া ও মাওলানা বেলাল হুসাইন।

এতে উপস্থিত ছিলেন সাধারণ আলেম সমাজের কেন্দ্রীয় সভাপতি মুফতি মাছুম বিল্লাহ মাহমুদী, সাধারণ সম্পাদক আকিফ আব্দুল্লাহ, মুখপাত্র মুফতি রিদওয়ান হাসান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমদ, হাসেম উদ্দীন ও শাহেদ আশরাফী। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ, এনসিপির নেতা আতাউল্লাহসহ বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের স্মৃতি সংরক্ষণ, গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় জুলাইয়ের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের আদর্শ ও আত্মত্যাগকে ধারণ করে দেশ ও সমাজকল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ