শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাত, নিপীড়ন, দখলদারিত্ব এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত ও শরণার্থী জনগোষ্ঠীর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

শনিবার (২০ জুন) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার ফলে কোটি কোটি মানুষ নিজেদের জন্মভূমি ছেড়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত এসব মানুষের দুর্দশা মানবজাতির জন্য গভীর উদ্বেগের বিষয়। তাদের কষ্ট লাঘবে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নেতৃদ্বয় বলেন, ইসলাম মানবমর্যাদা, ন্যায়বিচার এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। শরণার্থীদের আশ্রয়, নিরাপত্তা ও মানবিক সহায়তা প্রদান কেবল মানবিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক ও সভ্যতাগত কর্তব্যও। বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং সংঘাতের মূল কারণগুলো দূর করার মাধ্যমেই শরণার্থী সংকটের স্থায়ী সমাধান সম্ভব।

বিবৃতিতে তারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে নির্যাতিত ও বাস্তুচ্যুত মুসলিম জনগোষ্ঠীসহ সকল শরণার্থীর নিরাপদ, সম্মানজনক ও টেকসই পুনর্বাসনের আহ্বান জানান। তারা বলেন, মানবতার কল্যাণে জাতি, ধর্ম, বর্ণ ও ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে উঠে সকল নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে।

নেতৃদ্বয় আরও বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষের প্রতি মানবিক সহমর্মিতার পরিচয় দিয়ে আসছে। এই মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন এবং বিশ্বনেতাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে তারা সকল শরণার্থীর নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে বিশ্বব্যাপী শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ