বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু মাওলানা ড. আনযার হুসাইন মিয়া রহ.: বর্ণাঢ্য খেদমতে সমৃদ্ধ জীবন

ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের তৃতীয় পর্যায় অনুষ্ঠিত 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক-

পবিত্র কুরআনের বিশুদ্ধ শিক্ষা বিস্তার এবং নূরানী শিক্ষকদের দক্ষতা ও যোগ্যতা উন্নয়নের লক্ষ্যে নূরানী তালিমুল কুরআন বাংলাদেশের উদ্যোগে ফেনীতে ষান্মাসিক জোড়ের তৃতীয় পর্যায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) ফেনীর মহীপালের খাদিজাতুল কুবরা মাদরাসায় জেলার সদর-উত্তর ও সোনাগাজী অঞ্চলের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত হয়।  এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নূরানী তালীমুল কুরআন বোর্ডের ফেনী জেলা সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ এবং সঞ্চালনা করেন, মাওলানা নুর আহমদ আল ফারুক। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল এবং পরীক্ষা নিয়ন্ত্রক, মাওলানা আবু বকর সিদ্দিক। 

কর্তৃপক্ষ জানায়, ফেনীতে নূরানী বোর্ডের নির্দিষ্ট কোনো বড় জায়গা না-থাকায় পুরো জেলার আয়োজন একসাথে করা সম্ভব হচ্ছে না বিধায় বিভিন্ন ভাগে আয়োজন করতে হচ্ছে। তার অংশ হিসেবেই প্রথম পর্যায় ও দ্বিতীয় পর্যায় শেষে তৃতীয় পর্যায় অনুষ্ঠিত হলো। 

আলোচনা পর্বে বক্তারা কুরআনুল কারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত ও শিক্ষাদানের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি, শিক্ষার মানোন্নয়ন এবং শৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় আরবি হরফের সঠিক উচ্চারণ, মাখরাজ, মদ ও গুন্নাহ বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হয়। অংশগ্রহণকারী শিক্ষকদের নিয়ে কুরআনের বিভিন্ন আয়াত ও সূরা মশক করানো হয়। 

নূরানী তালিমুল কুরআন বোর্ড সূত্রে জানা গেছে, জুন-জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে এ ধরনের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে ঝিনাইদহ, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর ও ভোলাসহ বিভিন্ন জেলায় কর্মসূচি আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করেন, আদর্শ ও সচেতন সমাজ গঠনে কুরআন শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই নূরানী তালিমুল কুরআন বোর্ড দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার গুণগত উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ