বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের

অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সরকার অনুমোদিত বৈধ হজ এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে হজে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমোদনহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলার নামে প্রচারিত বিভিন্ন হজ প্যাকেজের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে হজে গমনেচ্ছু ব্যক্তি ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এমন সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদনবিহীন কিছু এজেন্সি, গ্রুপ ও কাফেলা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজের বিজ্ঞাপন দিয়ে হজযাত্রীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। অথচ সরকার অনুমোদিত, বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির হজ কার্যক্রম পরিচালনার অনুমতি নেই। ফলে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে হজে গমন সম্ভব নয়।

ধর্ম মন্ত্রণালয় হজ সংশ্লিষ্ট সব ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেছে, তালিকাভুক্ত ও অনুমোদিত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার সঙ্গে অর্থনৈতিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের হজ প্যাকেজ ও হজ গাইডলাইন শিগগিরই ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট সবাইকে সরকারি ঘোষিত প্যাকেজ ও নির্দেশিকা অনুসরণ করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। 

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ