রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮


বাড্ডায় ইত্তেহাদুল উলামার ইসলাহি মজলিস বুধবার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক-

আলেমগণের আত্মশুদ্ধি ও পরস্পর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে ইত্তেহাদুল উলামা বাড্ডার উদ্যোগে মারকাযুল মাআরিফ আল-ইসলামিয়া উত্তর বাড্ডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলাহি মজলিস।

১ জুলাই (বুধবার) দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত এই মজলিস অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ সময় মজলিসে সভাপতিত্ব করবেন ইত্তেহাদুল উলামা বাড্ডার সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম শেখ। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইসলাহি মজলিসে আলোচনা করবেন, ঢালকানগর মাদরাসার শাইখুল হাদিস, আল্লামা আব্দুল গাফফার।

আয়োজিত এই মজলিস ‍শুধুমাত্র আলেমদের জন্য। তাই অনুষ্ঠানটি সফল করতে নির্দিষ্ট সময়ে উলামায়ে কেরামকে উপস্থিত থাকতে কর্তৃপক্ষের পক্ষ থেকে  অনুরোধ করা হয়েছে। 

জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ