নিজস্ব প্রতিবেদক
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর কামরাঙ্গীরচর জোনের দায়িত্বশীলদের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ এশা কামরাঙ্গীরচরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও কামরাঙ্গীরচর জোন কমিটির সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মাওলানা সালাহউদ্দিন, মাওলানা শামসুল হক জিলানী, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা খন্দকার মোস্তাক আহমদ, মাওলানা হাসান মিসবাহ, মুফতি ইলিয়াস মাদারীপুরী, মুফতি হাবিবুর রহমান, মুফতি ফয়জুল্লাহ বিন মুখতার, মাওলানা জাকির হোসেন, মাওলানা লুৎফুর রহমান, মুফতি আল আমিন, মুফতি জাকির বিল্লাহ, মুফতি আব্দুস সালাম, মুফতি সালীমুল্লাহ খান হানাফী, মুফতি শহিদুল্লাহ হাবিবী, মুফতি ওয়াসিফ, মুফতি আবুল হাসান, মাওলানা বিন ইয়ামিন ও মাওলানা কামাল নোমানীসহ আরও অনেকে।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে দায়িত্বশীলদের মধ্যে পরামর্শ ও আলোচনা হয়।
আইও/