বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


মসজিদুল হারামের মরহুম মুয়াজ্জিনের পরিবারকে মক্কার ডেপুটি গভর্নরের সমবেদনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

মসজিদুল হারামের মরহুম মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশআল বিন আবদুলআজিজ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি মরহুম মুয়াজ্জিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান। এ সময় প্রিন্স সৌদ বিন মিশআল মরহুমের জন্য মহান আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করেন।

তিনি দোয়া করেন, আল্লাহ তায়ালা যেন শায়খ ইবরাহিম আল-মাদানিকে তাঁর রহমত ও ক্ষমায় আবৃত করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন।

শায়খ ইবরাহিম আল-মাদানি দীর্ঘদিন মসজিদুল হারামে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর ইন্তেকালে মসজিদুল হারামের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও মুসল্লিদের মধ্যে শোকের আবহ তৈরি হয়।

সূত্র: হারামাইন আর্কাইভ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ