আন্তর্জাতিক ডেস্ক
‘নিজের জীবনের হিসাব আজই করে নিন, আগামীকাল হয়তো আর সেই সুযোগ পাবেন না।’—মৃত্যু ও পরকালের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দিয়ে এ আহ্বান জানিয়েছেন মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন আল-কাসিম।
শুক্রবার (১৩ নভেম্বর) মদিনা মুনাওয়ারার মসজিদে নববিতে জুমার খুতবায় তিনি কিয়ামতের দিন মানুষের জবাবদিহি ও আল্লাহর কাছে হিসাব দেওয়ার বিষয়ে আলোচনা করেন।
খুতবায় শায়খ আবদুল মুহসিন আল-কাসিম বলেন, কেয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার ঈমান, আমল এবং আল্লাহর দেওয়া নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জীবনের প্রতিটি অঙ্গনের দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারেও জবাবদিহি করতে হবে।
তিনি বলেন, মানুষের প্রতিশ্রুতি, পরিবারের সদস্যদের অধিকার, জীবনের সময়, অর্জিত জ্ঞান, সম্পদ, সুস্থতা এবং পবিত্র কোরআনের প্রতি