|| মাওলানা আ ব ম সাইফুল ইসলাম ||
মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? সর্বাপেক্ষা বেশি ক্ষতি করছে তারা, যারা আম জনগণকে উলামা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টায় লিপ্ত। কেননা আম সাধারণকে উলামা থেকে বিচ্ছিন্ন করা গেলে তাদেরকে বিপদগামী করা সহজ হয়ে যায়।
আলেমদের সঙ্গে যাদের গভীর সম্পর্ক নেই তারা সহজেই যেকোনো ডাকে সাড়া দিয়ে বসে। কাদিয়ানি, খ্রিস্টান মিশনারি, তথাকথিত আহলে কুরআন, নাস্তিক্যবাদ, তথাকথিত মানবধর্ম, আন্তঃধর্ম মতবাদ, হিজবুত তাওহীদ, মাওলানা মওদুদী সাহেবের মতাদর্শসহ আরও যত বাদ-মতবাদ আছে তার ডাকে সাধারণত ওই সমস্ত লোকই বেশি সাড়া দেয়, যাদের উলামার সঙ্গে বিশেষ সম্পর্ক নেই। সঙ্গত কারণেই উলামা সমাজকে তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের পক্ষে সবচেয়ে বড় বাধা মনে করে। সেই বাধা অপসারণের লক্ষ্যে ওইসব ফেরকা সবসময়ই আম সাধারণকে উলামার প্রতি বিদ্বিষ্ট করে তোলার চেষ্টায় লিপ্ত থাকে। তারা তাদের সম্পর্কে কুৎসা রটনা করে এবং তাদের সম্পর্কে তিলকে তাল বানিয়ে প্রচার করে। এ কাজে সর্বাপেক্ষা অগà§