সিলেট প্রতিনিধি
সিলেটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন শুরু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেটের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের কার্যক্রম শুরু হয়। দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, ইসলামি চিন্তাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতারা এতে অংশ নিচ্ছেন।
বাদ আসর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তাঁর পরে আর কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস।’