নিজস্ব প্রতিবেদক
উপমহাদেশের প্রখ্যাত দুই ইসলামি ব্যক্তিত্ব শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী ও আমিরে মিল্লাত মুফতি আবুল কাসেম নোমানীর উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন। আগামী ২৩ থেকে ২৫ নভেম্বর (সোম থেকে বুধবার) রাজধানীর ঐতিহাসিক ধূপখোলা মাঠে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে পাকিস্তানের জামিয়া দারুল উলুম করাচির মহাপরিচালক শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী প্রথম দিন উপস্থিত থাকবেন। শেষ দিন অংশ নেবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আমীরে মিল্লাত মুফতি আবুল কাসেম নোমানী।
এ ছাড়া উপমহাদেশের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় আলেম, মুফতি ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীলরা সম্মেলনে অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন ভারতের মেওয়াতেà