শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায়

২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ঋণের খবর ও ব্যাংকের আইনি নোটিশ ঘিরে আলোচনায় রয়েছেন অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। পোস্টে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সমালোচকদের জন্যও দোয়া করেছেন এই অভিনেতা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি দেন অনন্ত জলিল।

পোস্টের শুরুতে পবিত্র কোরআনের দুটি বাণী তুলে ধরেন তিনি। প্রথমে সুরা ফাতিহার ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ আয়াতটি উল্লেখ করেন। এর অর্থ—‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি।’

এরপর লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’

বার্তায় অনন্ত জলিল তাঁর জন্য দোয়া করা ও ইতিবাচক পোস্ট এবং ভিডিও প্রকাশ করা শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজিটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার উদ্দেশ্যে তাঁকে নিয়ে কনটেন্ট তৈরি করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানান অনন্ত। তিনি লেখেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ।’

তাঁকে নিয়ে ইতিবাচক-নেতিবাচক যেকোনো ধরনের কনটেন্ট তৈরি করা ব্যক্তিদের জন্যও দোয়া করেন এই অভিনেতা। পোস্টে তিনি লেখেন, ‘আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি, যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।’

পোস্টের শেষে ‘আমিন’ লিখে নিজের বার্তা শেষ করেন অনন্ত জলিল।

উল্লেখ্য, সম্প্রতি অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ঋণের পরিমাণ ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে চলছে নানা আলোচনা ও মন্তব্য।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ